নেটঘর ইন্টারনেট চট্টগ্রাম অঞ্চলের অন্যতম অগ্রগামী এবং সর্বাধুনিক ফাইবার অপটিক ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান। দীর্ঘ সময় ধরে অত্যন্ত দক্ষতার সাথে আমরা আমাদের সম্মানিত গ্রাহকদের কাছে দ্রুতগতির বাফারিংহীন ইন্টারনেট সংযোগ পৌঁছে দিয়ে আসছি।
আধুনিক ফাইবার প্রযুক্তির ফাইবার-টু-দ্য-হোম (FTTH) কানেকশনের মাধ্যমে প্রতিটি গ্রাহকের নিরবচ্ছিন্ন আপটাইম নিশ্চিত করা আমাদের মূল লক্ষ্য। এছাড়া আমাদের হাই-স্পিড পিং ও গেমিং নোড এবং বিশেষ বিডিআইএক্স ও ক্যাশ সার্ভার দেশের তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ ভূমিকা রাখছে।
ফেসবুক, ইউটিউব ও নেটফ্লিক্স বাফারিং ছাড়াই উপভোগ করুন।
আমাদের কাস্টমার কেয়ার টিম যেকোনো সময় যান্ত্রিক সমস্যার দ্রুত সমাধান দিতে প্রস্তুত।
সম্পূর্ণ অপটিক্যাল ফাইবার কেবলের সাহায্যে শক্তিশালী ও দ্রুত নেটওয়ার্ক নিশ্চিত।
আমরা বিশ্বাস করি একটি দ্রুত ও সাশ্রয়ী ইন্টারনেট কানেকশন বর্তমান প্রজন্মের মৌলিক চাহিদা। প্রতিটি নাগরিকের কাছে সাশ্রয়ী মূল্যে আল্ট্রা-হাই স্পিড ইন্টারনেট নিশ্চিত করা এবং শহর থেকে গ্রামাঞ্চল পর্যন্ত কাভারেজ সচল রাখাই নেটঘর ইন্টারনেটের মূল লক্ষ্য।